সাতক্ষীরা প্রতিনিধি ঃ জেলা স্বোচ্ছাসেবক দলের কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধা দিয়ে কমিটি গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বুধবার দুপুরে শহরের সঙ্গীতা মোড়স্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা এ সময় কপালে কালো কাপড় ও ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন। বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজ পথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। তাদেরকে রোহিঙ্গা আখ্যায়িত করে তারা আরো বলেন, অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তাদের ঠিকমত চেনেন না। এ সময় তারা খুলনার মুদি দোকানী ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান। বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, জেলা স্বোচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারন সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













