নূর হাসান লাল্টু বাঘারপাড়া ঃ বাঘারপাড়ার পল্লীতে গত বুধবার রাতে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ উঠেছে। তবে এঘটনা রহস্যজনক। বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী জামদিয়া ইউনিয়নের চকের ডাঙ্গা এলাকায় এঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে তাৎক্ষনিক ভাবে ধর্ষনের কোন আলামত পাননি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মৌমিতা ধর ও ডাঃ শাহআলম রুবেল। ধর্ষনের অভিযোগ উঠা মেয়েটিকে বুধবার রাতে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। খবর পেয়ে বাঘারপাড়া হাসপাতালে ছুটে আসে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ জামাল আল নাসের এবং বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন। মেয়েটির মা সাংবাদিকদের জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে তার মেয়ে বাড়ি থেকে বের হয় এর কিছুক্ষনপর প্রতিবেশী একজন বলে তার মেয়ে পাশের ভাটার দিকে যাচ্ছে, এসময় মেয়েটির বাবাসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। এসময় মেয়েটিকে ভাটার পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে নিয়ে আসে। এসময় মেয়েটির আচরনে মনে হয়েছিল সে মানসিক ভারসাম্যহীন,কথা বার্তা ছিল অসংলগ্ন, বারবার বলছিল আমাকে আমার জেঠা (মানে চাচা যিনি ৩ বৎসর পূর্বে মারা যান) ডেকেছিল তাই সেখানে গেছিলাম। তবে স্থানীয় প্রতিবেশীরা বল্লেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, পাশের আমুড়িয়া গ্রামের নিছার মুন্সির ছেলে মুদি দোকানদার নাজমুলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে। নাজমুলের ডাকে সাড়া দিয়ে মেয়েটি সেখানে যায় তখন তাকে নির্যাতন করা হয়। এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জামাল আল নাছের সাংবাদিকদের বলেন, শুনেছি এক যুবকের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল-মামুন জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। তিনি আর ও বলেন, মেয়েটির পক্ষে কেউ অভিযোগ দিলে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এধরনে ঘটনায় আমি (ওসি) কাউকে ছাড় দিব না। মেয়েটি কে ডাক্তারী পরীক্ষার জন্য ঐ রাতেই যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













