স্টাফ রিপোর্টার,তালা ॥ সাতক্ষীরার তালা উপজেলার মাগুরার রঘুনাথপুর এলাকায় সরকারী রাস্তার পাশ থেকে রাতের আঁধারে ২০ হাজার টাকা মূল্যের একটি শিশু গাছ কর্তনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে রবিবার সকালে স্থানীয় ইউএলও মাগুরার জনৈক আমিনুরের স’মিল থেকে ৬ পিস কাঠ উদ্ধার করে তার জিম্মায় রেখেছেন। অভিযোগে জানাযায়, উপজেলার মাগুরা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মৃত তমেজ উদ্দীন শেখ’র ছেলে নূর উদ্দীন শেখ গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তার জমির মাথায় সরকারী রাস্তার পাশ থেকে বৃহদাকারের একটি শিশু গাছ কর্তন করে ঐ রাতেই তা সরিয়ে স্থানীয় মাগুরা বাজারের জনৈক আমিনুরের স’মিলে চেরাই করার উদ্দেশ্যে রাখেন। তাদের দাবি, গাছটি তার জমির সীমানায়। অন্যদিকে স্থানীয় একটি মহলের দাবি,গাছটি সরকারী রাস্তার পাশের এবং তা সরকারী সীমানায়। খবর পেয়ে মাগুরা ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও আব্দুল জলিল ঘটনাস্থলে গিয়ে মাগুরার আমিনুরের স’মিল থেকে ৬পিছ কাঠ উদ্ধার করে মিল মালিকের জিম্মায় রেখেছেন। এসময় তিনি কাঠগুলির মালিক সম্পর্কে জানতে চাইলে মিল কতৃপক্ষ জানান, তাদের না জানিয়ে কাঠগুলি কেউ তার স’মিলে রেখে গেছে। এদিকে গাছের মালিক নূর উদ্দীন শেখ হলে তা রাতের আঁধারে কাউকে নাজানিয়ে স’মিলে রাখার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। এব্যাপারে সংশ্লিষ্ট ইউএলএও আব্দুল জলিল বলেন,অভিযোগের পরিপ্রেক্ষিতে স’মিলে গিয়ে ৬ পিছ কাঠ উদ্ধার করে মিল মালিকের জিম্মায় রেখে দিয়েছেন। পরবর্তীতে উর্দ্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে অভিযুক্ত নূরউদ্দীন শেখ বলেন, তার জমির আইল সীমানা থেকে একটি শিশু গাছ কর্তন করেছেন তিনি। এব্যাপারে সচেতন এলাকাবাসী রাস্তার জমির জরিপপূর্বক বিষয়টির সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














