যশোর প্রতিনিধি : বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে এবার আন্দোলনে নামছে পৌর নাগরিকরা। পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হওয়ার প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও নির্বাচন না হওয়ায় নাগরিকরা ুব্দ হয়ে উঠছে। পরিকল্পিতভাবে মামলা দিয়ে ৫ বছর ধরে পৌরসভার নির্বাচন বন্ধ রাখার অভিযোগ করেছেন তারা। রবিবার প্রেসকাব যশোরে বেনাপোল পৌরবাসী নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বেনাপোলের ২১টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। নইলে প্রয়োজনে দাবি আদায়ে রাজপথে আন্দোলনে নামার কথাও বলেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেনাপোল পৌরবাসী সংগঠনের আহ্বায়ক মোস্তাক হোসেন স্বপন বলেন, সীমানা সংক্রান্ত জটিলতার ৯টি মামলার কারণে ৫ বছর ধরে আটকে আছে যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন। বর্তমান মেয়রের ঈন্দনে এক মামলা শেষ হওয়ার সাথে সাথে আরেক মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা কবে নিষ্পত্তি হবে, আর কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বলতে পারছে না। এ অবস্থায় পৌরসভার নাগরিকরা ক্রমশ হতাশ হচ্ছেন। তিনি বলেন, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠা লাভের পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পরিষদের মেয়াদকাল শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তাই অবিলম্বে বেনাপোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে শুধু বেনাপোল পৌরসভা নয়, দেশের ১৬ টি পৌরসভায় একই ধরনের সমস্যার মধ্যে রয়েছে। সেখানকার নাগরিকরা নাগরিক অধিকার থেকে বি ত হচ্ছে। অন্যদিকে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থায় সরকারের উচ্চ পর্যায় থেকে সীমানা জটিলতায় নির্বাচন আটকে থাকা পৌরসভা গুলোতে মামলা নিষ্পত্তি না হলেও পুরাতন সীমানায় নির্বাচন নেওয়ার কথা বললেও তা পরবর্তীতে আইন হিসেবে কার্যকর বা বাস্তবায়ন হচ্ছেনা। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বেনাপোল পৌরসভার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরবাসীর যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা শাহ আলম, সদস্য সচিব মহসীন মিলন, আওয়ামী লীগ নেতা আলহাজ নুরুজ্জামান, প্রফেসর নওশের আলী, শরিফুল আলম, বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বন্দও শ্রমিক হ্যান্ডলিং ৮৯১’র সভাপতি জানে আলম, শ্রমিক হ্যান্ডলিং ৯২৫ এর সভাপতি রাজু আহমেদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, যশোর জেলা পরিষদের সদস্য ওহিদুজ্জামান প্রমুখ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













