শ্যামনগর ব্যুরো ঃ করোনা ভাইরাসের আক্রমন পরস্পর বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রশাসনের সতর্কতা নির্দেশ উপেক্ষা করে রাস্তায় বিভিন্ন ধরনের দোকান দিয়ে নারী-পুরুষ ও শিশুদের ভিড় সৃষ্টি করার আশংকায় শ্যামনগর উপজেলায় শংকরকাটি পূর্বপাড়া পিয়াদা বাড়ি জামে মসজিদের মুসুল্লিবৃন্দ ও স্থানীয়রা করোনা ভাইরাসের ভয়ে আতঙ্ক গ্রস্থ। এ অবস্থা থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামানা করেছে। মসজিদের মোতাওয়াল্লি ও এলাকার সচেতন মহলের দাবি শংকরকাটি সার্বজনীন দুর্গা পূজা মন্দির এর আওতাধীন সনাতন/হিন্দু ধর্মাবলম্বীগণ গত কয়েক বছর ধরে এ মন্দিরে দূর্গা পূজা উৎসব পালন করে আসছে। উক্ত মন্দিরের উত্তর ও দক্ষিন পাশে বড় বড় দুইটি রাস্তা থাকা স্বত্ত্বেও উক্ত মসজিদ থেকে মাত্র ৩০-৪০ হাত দুরে রাস্তার উপর বিভিন্ন ধরনের দোকান দিয়ে নারী-পুরুষ ও শিশুদের ভিড় জমিয়ে সাধারনের চলাচল ও মসজিদের মুসুল্লিদের নামাজে ক্ষতির আশঙ্কা। মসজিদের নিকটবর্র্তী ওজুর জন্য একটিমাত্র টিউবওয়েলটি বাজারের লোকজন ব্যবহার করায় এলাকাবাসী আরও বেশি আতঙ্ক। যদিও হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্ম উৎসব শারদীয় দূর্গা পূজা তথাপি বর্তমান করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম সরকারি ভাবে নিষেধ থাকা স্বত্ত্বেও তারা এ নিষেধ উপেক্ষা করে চলেছে। লোক সমাগম বন্ধ করার দাবিতে মসজিদের মোতাওয়াল্লি ও এলাকার সচেতন মহাল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













