সাতক্ষীরা প্রতিনিধি ঃ দরিদ্র নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে ১০জন নারীর মাঝে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। চৌধুরী গ্রুপের অর্থায়নে এবং সেড’র আয়োজনে এ সময় সেলাই মেশিন বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিমু চৌধুরী, সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মিসেস হিমু চৌধুরী প্রমুখ। সেড’র প্রতিষ্ঠাতা ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি বলেন, জার্মান প্রবাসী হয়ে হিমু চৌধুরী দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশাংসার দাবিদার। সেলাই মেশিন প্রদানের লক্ষ্য দরিদ্র নারীরা বাড়ি বসে কর্মসংস্থান সৃষ্টি করবে। সে উদ্দেশ্যে সফল করতে যারা মেশিন গ্রহণ করেছেন তারা অবশ্যই এটির সঠিক ব্যবহার করবেন। পাশাপাশি চৌধুরী গ্রুপ যাতে আরো বেশি বেশি মানুষের জন্য কাজ করতে পারে সেই প্রত্যাশা করেন তিনি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













