ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় সকল বিষয়ে (৩টি তে) ঐতিয্যবাহি বিএম হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থানসহ জেবা ফারিহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। এছাড়া বিজ্ঞান প্রকল্পে দিব্ব অধিকারীর নেতৃত্বে অত্র বিদ্যালয় প্রথম স্থান এবং কোভিড-১৯ ও জনসচেতনতা বিষয়ে রচনা প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আফসানা রচনা প্রথম ও মালিহা তাসনিম দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও আকিজ কলেজিয়েট স্কুল তৃতীয় স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ ফলাফল ঘোষনা করেন। ঝিকরগাছা বিএম হাইস্কুলের ধারাবাহিক সাফল্যে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাথে সাথে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













