নড়াইল প্রতিনিধি : নড়াইলের তরুন প্রজন্মের সততা ও নির্ভিকতার সাফল্য অর্জন করলেন নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবিব তুফান। সামাজিক কর্মকান্ড ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ প্রাপ্তিতে শুভেচ্ছা জানান নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকাবাসি। কাউন্সিলর তুফান নড়াইল জেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার মধ্যে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০ প্রাপ্তিতে ভূষিত হয়েছেন।এ আনন্দে গত (২৭নভেম্বর) শুক্রবার বিকালে তুফানকে ফুলেল মালা পরিয়ে আনন্দো মিছিল করেন পৌরসভার ৭নং ওয়ার্ড বাসি। কাউন্সিলর এহসান হাবিব তুফান বলেন ,আমি সত সাহসীকতার সাথে আমার নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড বাসির বিপদে আপদে সব সময় পাশে থেকেছি এবং থাকবো।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













