পাইকগাছা প্রতিনিধি ॥ বিকালে আদেশ, সকালে বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে। পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে পাল্টাপাল্টি মামলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাস্তবায়নে সরেজমিনে উপস্থিত হলেন সহকারী কমিশনার (ভূমি)। ঘটনাটি পাইকগাছা পৌরসভার সরল মৌজায়। জানা যায়, পৌরসভার সরল মৌজায় পানি সরবরাহ ও খাস খাল উন্মুক্ত করার জন্য এ্যাড. শিবুপ্রসাদ সরকার বাদী হয়ে জিনারুল ইসলাম ও তার স্ত্রী এ্যাড. শরিফা খাতুনকে বিবাদী করে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এম.আর- ২০৮/২০ নং মামলা দায়ের করে। অপরদিকে, পাল্টা মামলা করে এ্যাড. শরিফা খাতুন বাদী হয়ে এ্যাড. শিবুপ্রসাদ সহ কয়েকজনকে বিবাদী করে এম.আর-২১৬/২০ নং মামলা করে। মামলায় সোমবার বিকালে আদালতে শুনানী অন্তে উভয়পক্ষের দখলে থাকা সরকারি খাস খালের পানি সরবরাহ সহ উন্মুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন এবং ওসি, পাইকগাছাকে শান্তি-শৃংখলা বজায় রাখার নির্দেশনা প্রদান করে। সহকারী কমিশনার (ভূমি) মঙ্গলবার সকালে পুলিশ নিয়ে উক্ত জায়গাটি অপসারণ করতে সরেজমিনে হাজির হয়ে অপসারণের কার্যক্রম পরিচালনা করেন। এ্যাড. শরিফা খাতুন জানায়, নালিশী জায়গাটি নিয়ে খুলনা সাব-জজ ৪র্থ আদালতে এসিল্যান্ড সহ অন্যান্যদের বিরুদ্ধে দেঃ ৮৯/২০নং মামলা রয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিপক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। এসব বলার পরেও সহকারী কমিশনার (ভূমি) আমার বাড়ীর ঘেরা-বেড়া ভাংচুর করেছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













