বিনোদন ডেস্ক : জাকিয়া বারী মম। পর্দায় এই অভিনেত্রী চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরই চলচ্চিত্রে পা রাখেন তিনি। প্রথম ছবি ‘দারুচিনি দ্বীপ’। এতে নির্মাতা হিসেবে তিনি পান জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদকে। প্রথম ছবিতেই মম বাজিমাত করেন। এই ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এই একটি ছবির পর মমকে আর দেখা যায়নি তৌকীর আহমেদের ছবিতে। অবশেষে তারা আবারো এক হচ্ছেন। ১৩ বছর পর মমকে নিয়ে নতুন ছবি নির্মাণের কথা জানালেন তৌকীর আহমেদ। আজ রাজধানীর বনানী ক্লাবে ছবির মহরত হবে। এ বিষয়ে মম বলেন, অনেক দিন পর এমন একজন অভিনেতা ও নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছি, যার হাত ধরেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়। এটি আমার জন্য অনেক আনন্দের। এখন এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। আজ মহরতে নির্মাতা বিস্তারিত জানাবেন। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মম অভিনীত ‘আগামীকাল’ শিরোনামের একটি চলচ্চিত্র। গত বছরের শেষের দিকে তিনি এই ছবির শুটিং শেষ করেন। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে মম জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা ইমনের সঙ্গে। ছবিটি নির্মাণ করেন অঞ্জন আইচ। এটি নিয়েও মম বেশ আশাবাদী বলে জানান। তিনি বলেন, আমার মনের মতো না হলে সেই কাজ আমি করি না। এই ছবির গল্পটি দর্শকের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি। মম তার বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন। তার ভাষ্য, আমি চলচ্চিত্র, টিভি নাটক কিংবা মঞ্চ কোনোটাকে ভাগ করি না। আমি অভিনয় শিল্পী, অভিনয় করা আমার কাজ। সেটি যে মাধ্যমই হোক। নিয়মিত অভিনয় করছি। এভাবেই দর্শকের ভালোবাসায় থাকতে চাই।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














