এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ডিএম আফতাবুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী ২নং ওয়ার্ডে মোট ১৬৮২ ভোটের মধ্যে ১২২৩ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৫ ভোট বাতিল হয়েছে। প্রাপ্ত ভোটে ফুটবল প্রতীকের আফতাবুজ্জামান ৮৭৮ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মোরগ প্রতীকের জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট-৩২০। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটে আফতাবুজ্জামানকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা জানান, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় ভোটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আক্তার হোসেনসহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ দিকে থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য সকাল থেকে পুলিশ, র্যাব, আনসার, ভিডিপিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিয়োজিত থেকে আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে সুন্দর পরিবেশে ভোট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, কলারোয়া উপজেলার ২ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য সিংহলাল গ্রামের সিরাজুল ইসলাম গত ১৪ অক্টোবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













