পাইকগাছা প্রতিনিধি:অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাইকগাছা পৌরসভা নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর। শনিবার বিকালে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ডে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়। এ সভায় মেয়র সেলিম জাহাঙ্গীরকে পুনরায় নৌকা প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এদিকে, সেলিম জাহাঙ্গীরকে দলীয় প্রার্থী মনোনীত করায় নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। খবর পাওয়ার পর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। দলের এমন সিদ্ধান্তে জনগণের আশার প্রতিফলন ঘটেছে এমন মন্তব্য করে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু সহ সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, বিগত দুটি নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মেয়র সেলিম জাহাঙ্গীর টানা দুইবার মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তফশীল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














