স্টাফ রিপোর্টার ঃ গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে শালিখা উপজেলা যুবলীগ নেতা মহিউদ্দিন সরদারের নেতৃত্বে প্রায় ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে মাগুরার শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।শোভাযাত্রাটি গতকাল সকাল ১১ টায় মাগুরার প্রাণকেন্দ্র ভাইনার মোড় থেকে শুরু হয়ে মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নোমানী ময়দানে এক সমাবেশে মিলিত হয়। সভাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহ। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু পংঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল,জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান,যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা মিলন সরদার,রেজাউল সরদার, আবু রাসেল, মহিদুল ইসলাম, আলা উদ্দিন, আব্দুল কাঁদের, আল আমিন প্রমুখ।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













