স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই ¯েøাগানকে সামনে রেখে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুব আলম রনি, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাগুরা জেলার নিরাপদ খাদ্য অফিসার ও যশোরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার রিয়াদ হোসেন আবিদ, যশোরের নমুনা সংগ্রহ সহকারী সৌমেন কুন্ডু সাজু সহ ঝিকরগাছা বাজারের হোটেল, মুদি, ফল সমিতির নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














