পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা, পাটকেলঘাটায় চায়ের দোকানগুলোতে চলছে ফেসবুক ইন্টারনেটে রমরমা জুয়ার আসর

0
562

এস এম মজনু,পাটকেলঘাটা(সাতক্ষীরা)থেকে: তালা উপজেলার ছোট খাট হাটবাজারে চায়ের স্টল গুলোতে চলছে ফেসবুক ইন্টারনেটে ক্যারাম বোর্ডের নামে রমরমা জুয়ার আসর। সেই সাথে ইন্টারনেটে টাকার বাজি ধরে খেলছে গেম ও লুডু খেলার জুয়ার আসর। এতে করে যুব সমাজ দিন দিন বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে । দিন দিন চুরি, ছিনতাই, মারামারি, হামলা বৃদ্ধি পাচ্ছে। জরুরী ভিত্তিতে এগুলো বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের জরুরী নজর দেওয়া প্রয়োজন দাবী সচেতন মহলের। তথ্য অনুসন্ধানে এলাকর অভিজ্ঞ সূত্রে জানা গেছে তালা উপজেলা ১২ টি ইউনিয়নের গ্রাম গঞ্জের হাটবাজার গুলোতে, চায়ের দোকানে একদিকে চা
বিক্রয় অন্যদিকে যুব সমাজ ক্যারাম বোর্ডের নামে জুয়ার আসর। এদিকে ইন্টানেটের মাধ্যমে টাকা বাঁজি ধরে চলছে নতুন জুয়া। সেই সাথে নতুন ফর্মুলায় মোবাইলের মাধ্যমে লুডু খেলা। এসব খেলার টাকা যোগাতে যুব
সমাজ উপজেলা বিভিন্ন দোকান ও হাট বাজার গুলোকে গনহারে চুরি
সংঘটিত হচ্ছে। সম্প্রতি তালা উপজেলার গ্রাম গঞ্জে এখন শত শত বাজারে
এগুলো ঘটা করে চলছে। এই তো গত কয়েকদিন আগে তালা শালিকা বাজারে গন
হারে ১৪ টি দোকানে চোরেরা তালা ভেঙ্গে নগদ টাকা সহ কোটি টাকার
মালামাল চুরি করে নিয়ে যায়। পাটকেলঘাটা বাজারে হাই স্কুল রোডে একটি
মোবাইলের দোকানে ও টিকারামপুর গ্রামে একটি বাড়িতে গোয়াল থেকে
গরু চুরি হয়, খলিষখালী পুলিশ ক্যাম্পের সামনে পলাশের দোকানে দুধর্র্ষ চুরি
হয়, আমতলাডাঙ্গা মোড়ে ৪টি দোকানে চুরি সংঘটিত হয়। এছাড়াও
বিভিন্ন স্থানে চুরি হচ্ছে প্রায়। এদিকে পুলিশের এ ব্যপারে কোন মাথা
ব্যাথা নেই। গ্রামাঞ্চলে এক সময় শান্ত ছিল। বর্তমানে চায়ের দোকানে ক্যারাম
বোর্ডের নামে জুয়া খেলা, মোবাইলে চলছে নতুন করে বাজি ধরে জুয়া। এতে
করে এলাকা এখন অশান্ত হয়ে উঠেছে। এই ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে
এলাকার অভিজ্ঞ মহলের দাবী এগুলো বন্ধ করার জন্য মাইকিং করে ঘোষণা দেওয়া। তা
না হলে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। বিপদগামী হবে আগামী প্রজন্মের
যুব সমাজ। সচেতন মহল পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here