কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার গয়ড়া বাজারে দোকান ঘর নির্মাণ কাজে বাধা দেওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মফিজুল ইসলাম। শনিবার কলারোয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে দোকান ঘর নির্মানে বাধা সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগ করেন গয়ড়া বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে জানান, দীর্ঘ দিন ধরে তিনি গয়ড়া বাজারে বাজার কমিটির বরাদ্ধকৃত একটি ঘর নিয়ে ব্যবসা করে আসছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ঘর টি বাজারের গণশৌচাগার সংলগ্ন হওয়ায় গত বছর সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে স্হানীয় বাজার কমিটি ও চেয়ারম্যানের সহযোগিতায় গণশৌচাগারটি সংস্কারের সিদ্ধান্ত নিলে ড্রেজার মেশিন দিয়ে তা ভাঙ্গা হয়। এসময় তাঁর ব্যবসাঘরটি ধসে পড়ে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বাজার কমিটিকে জানালে তাঁরা জানিয়ে দেন গণশৌচাগারের সাথে তাঁর ঘরটিও নির্মাণ করে দেওয়া হবে। সেই মোতাবেক গণশৌচাগার নির্মিত হলেও তাঁর ঘরটি নির্মাণ করতে কালক্ষেপণ করা হয়। তিনি পরবর্তীতে বাজার কমিটি ও চেয়ারম্যান সাহেবের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে তারা নির্দিষ্ট স্থানে ঘর করার অনুমতি দেন। এরপর তিনি ঘর করতে গেলে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। দফায় দফায় উর্ধ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি অসহায়ভাবে খোলা আকাশের নিচে কোনো রকম ব্যবসা করে আসছেন। মফিজুল ইসলাম জীবন-জীবিকার জন্য তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ঘরটি নির্মাণ করতে চান।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














