উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন নার্স ডিউটিরত ছিলেন, আর তাহারা হলেন নার্স রেহানা পারভীন, নার্স রিপা বিশ্বাস ও নার্স স্বপ্না লস্কর। এর মধ্যে রিপা বিশ্বাস ও স্বপ্না লস্কর ২ জন ডিউটি চলাকালীন সময় কম্পিউটার রুমের ওয়াশরুমে মহানন্দে ভ্রু ফাগ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন, ইতি মধ্যে সিনিয়র নার্স রেহানা পারভীন ওয়ার্ডের রুগীদের সেবাদানের পর হাত ধৌত করার জন্য ওয়াশরুমে যাওয়ার সময় নার্স রিপা বিশ্বাসের হাতে থাকা ধারালো সার্জিক্যাল ব্লেডের পোচে নার্স রেহানা পারভীন এর ডান হাতের কব্জির উপরে ২ ইঞ্চির মতো কেটে যায়,এবং ওখানে ৫টি সেলাই দেওয়া হয়।নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছব্দ নামে ভর্তি করা হয়, এবং সে নামটি হল লাভলী। যাহাতে মানুষ বুঝতে না পারে, তাকে সাধারণ রোগীদের মত ছদ্ম নামে ভর্তি করে আত্ম গোপনে একটি কোয়ার্টারে রাখা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও শরীফ সাহাবুর রহমান অসুস্থ নার্স রেহানা পারভীন ,নার্স স্বপ্না লস্কর,ও নার্স রিপা বিশ্বাস সহ আরো অনেকের উপস্থিতিতে মিষ্টি মুখ করিয়ে মিমাংসা করার চেষ্টা করেন,এ যেনো বিবাহ অনুষ্ঠান বা জন্ম দিন অনুষ্ঠান পালিত হল বলে মন্তব্য ও ােভ প্রকাশ করেন আহত নার্স এর বড় ভাই জিল্লুর রহমান। জিল্লুর রহমান আরো বলেন গত ৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখ দুপুর ১টা ৪০ মিনিটের সময়। টি এস ও সাহেব আমার বোনের বিচার কি মিষ্টি মুখ করিয়ে শেষ করলেন? এ কেমন বিচার । উক্ত বিষয় টি, টিএসও শরীফ সাহাবুর রহমান সত্যতা স্বীকার করে বলেন যে নার্স রিপা বিশ্বাস ও নার্স স্বপ্না লস্কর ডিউটি টাইমে ভ্রু ফাগ করেছিল সত্য। তবে দুর্ঘটনাটি ঘটেছে অসতর্কতার কারনে। কিন্তু পরিতাপের বিষয় হল, টি এস ও সাহেবের মিষ্টিমুখ করিয়ে বিচার কার্য সম্পন্ন করানো কে ধিক্কার জানান আহত নার্সের বড় ভাই জিল্লুর রহমান। জিল্লুর রহমান আরো বলেন আমার বোনের হাত কেটে দেওয়া হল,৫টি সেলাই দেয়া হলো তারপর সে ভীষণ অসুস্থ, ও খানে টিএসও শরীফ সাহাবুর রহমান সাহেব কেমন বিচার করলেন? এই বিচারে খুশি হয়ে ভ্রু ফাগ নার্স রিপা বিশ্বাস ও ভ্রু ফাগ নার্স স্বপ্না লস্কর উল্লাসে মেতে ওঠে বলে জানান আহতের বড় ভাই জিল্লুর রহমান।তবে সিনিয়র নার্স রেহেনা পারভীন এর বড় ভাই জিল্লুর রহমান ঘটনার সত্যতা তদন্ত সাপেে বিচার দাবি জানান।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













