শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ॥ চুকনগরে র্যাবের অভিযানে অবৈধ পলিথিন উদ্ধার ও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। র্যাব-৬ এর খুলনার সিনিয়র এ এস পি মাহাবুবুল আলম এই জানান,র্যাব-৬ এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। র্যাব-৬ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ নাদিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর শহরের বটতলা এলাকায় জনৈক দুলাল সরকারের ভাড়াটিয়া শম্ভু সাধুর গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত (৫৫ মাইক্রোনের কম পুরুত্ব সম্পন্ন) পলিথিন ২৮০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ আইন/১৯৯৫ (সংশোধিত)২০১০ এর ৬/ক ধারা অনুযায়ী শম্ভু সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া অপর এক অভিযানে স্থানীয় একটি ফিলিং ষ্টেশনে জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর খুলনার সিনিয়র এ এস পি মাহাবুবুল আলম এবং বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ মঈনুদ্দিন সহ র্যাব-৬ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













