বাঘারপাড়া পৌরসভা নির্বাচন স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

0
338

বাঘারপাড়া ( যশোর) প্রতিনিধি ঃ যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ নির্বাচনী পথসভা শেষে গনসংযোগ করা হয় । অনুষ্ঠানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বক্তারা নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাশরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদুর রহমান, যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক নূরে আলম মিলন, সাংগঠনিক সম্পাদক ইমামুল কবীর, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইদুল ইসলাম সুমন,। উপস্থিত ছিলেন বাঘারপাড়া মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক রনি ভৌমিক, সম্পা রাণী, বাঘারপাড়া স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ, রজিবুল ইসলাম, পলাশ ্আহম্মেদ,টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদশা মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here