কলারোয়া প্রতিনিধি:কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও পিস ক্লাব সদস্যদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ও পিস কনসোর্টিয়ামের সহযোগিতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। পিস কনসোর্টিয়ামের প্রকল্প ম্যানেজার সানাউল বাশারের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পিস কনসোর্টিয়াম প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টারি অফিসার মঈনুল আহমেদ, ফিল্ড অফিসার আল আমিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও পিস ক্লাবের সদস্যবৃন্দ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাবের সদস্যরা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠাসহ উগ্রপন্থা প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেন।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...














