নজরুল ইসলাম, খেদাপাড়া প্রতিনিধি : আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) মনিরামপুর উপজেলার হেলাঞ্চী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ৭তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে। হেলাঞ্চী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। উক্ত ইছালে ছাওয়াব মাহফিল ও হালকায়ে জিকিরে হেলাঞ্চী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে এদিন আসর বাদ প্রধান বক্তা হিসেবে ইসলামী আলোচনা করবেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, গবেষক, লেখক ও আন্তর্জাতিক মোফাচ্ছেরে কোরান হাফেজ হযরত মাওঃ মোঃ শামিম ওসমানী (জয়পুরহাট)। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন- চাঁদপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মোঃ আমান উল্লাহ আমান বুলবুলি এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন- কাশিপুরের পীর সাহেব, পীরে কামেল আলহাজ মোঃ হাফিজুর রহমান। এছাড়া এ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক এসএম এরশাদ, মোঃ আব্দুল আলিম জিন্নাহ, মোঃ আজিবর রহমান, মোঃ হাফিজুর রহমান ও যশোর কালেক্টরেটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ মাহফিলের সার্বিক পরিচালনায় থাকবেন- মাওঃ মোঃ জহুরুল ইসলাম, সাংবাদিক মাস্টার নজরুল ইসলাম, মাস্টার আব্দুল মজিদ। উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরিধান করে দো’জাহানের অশেষ নেকী হাসিল করার আহবান জানিয়েছেন আয়োজক কমিটি।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













