লোহাগড়া(পৌর)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সুষ্ঠু পরিবেশে চলছে করোনার (কোভিড-১৯ ) টিকাদান কার্যক্রম। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সরকারি হাসপাতালে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অক্সফোর্ড এর কোভিশিল্ড করোনা টিকা নিচ্ছেন। রবিবার সকালে ২০ দলীয় জোটের নেতা ও বিগত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী এন,পি,পি চেয়ারম্যান এ্যাডঃ ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া হাসপাতাল থেকে করোনার টিকা নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান নিজেই তাকে টিকা প্রয়োগ করেন। এসময় জেলা বিএনপির সহসভাপতি আকরামুজ্জামান মিলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মুসা মোল্যা, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক কাজী শওকত হোসেন, ছাত্রদল নেতা মোঃ তাইবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান জানান, লোহাগড়াতে প্রথম পর্যায়ে ৩ হাজার ব্যাক্তিকে করোনার টিকা দেয়া হবে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














