শহিদ জয় : যশোরের শার্শায় ছিনতাই হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টাকা উদ্ধার ও তিন ছিনতাইকারিকে গ্রেফতার করতে সম হয়েছে যশোরের পুলিশ। আটককৃতদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও ছিনতাই কাজে ব্যাবহ্নত পালছার মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আহসানের ছেলে সুমন (২৫), একই গ্রামের আবু তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার (২৫) ও ভবেরবেড় গ্রামের নুরুর ছেলে নোমান (১৯)। বুধবার রাতেই তাদের গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৭ লাখ ৬৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন। তিনি বলেন, বুধবার বেলা পৌনে ১২টার দিকে বেনাপোলের ব্যবসায়ী শরীফের কর্মচারী শিমুল হোসেন টুটুল শার্শা উপজেলার নাভারণ এলাকার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর টাকাসহ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ব্যাংকের বেনাপোল শাখায় জমা দিতে। ওইসময় শরীফ তাকে ব্যাংকে ৬ লাখ টাকা জমা এবং ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যেতে বলেন। টুটুল ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় শার্শার মাঠপাড়া গ্রামে নুর হোসেনের বাড়ির সামনে পৌঁছালে সুজন, আনোয়ার ও নোমান তার কাছ থেকে ওই টকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ ও শার্শা পুলিশ মাঠে নামে। তারা প্রযুক্তি ব্যবহার করে ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সম হয়। একইসাথে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৭ লাখ ৬৪ হাজার টাকা উদ্ধার করেন। পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করে। তিনি বলেন, তিনতাইকারী সুজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় ঘটনায় শার্শায় আসামীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। প্রেস ব্রিফিংয়ে অন্যাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন সিকদার , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল গোলাম রব্বানী শেখ, শার্শা থানার ওসি বদরুল আলী,ডিএসবির ইন্সপেক্টর মো মশিউর রহমান, ডিবির ওসি সোমেন দাশ উপস্থিত ছিলেন।
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...
যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ
যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ...
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে রিক্সা ভ্যান শ্রমিক দলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলে যশোর জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে...
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, স্মৃতির পাতায় অমলিন থাকবেন তাঁরা” মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের তিন...
রাহাত আলী , মনিরামপুর :দীর্ঘদিনের কর্মব্যস্ততা, শ্রেণিকক্ষের পাঠদান, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা মায়ার বন্ধন—সবকিছুরই আনুষ্ঠানিক ইতি ঘটল এক আবেগঘন আয়োজনে।...
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...














