কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১৫লিটার দেশী মদ ও ১০ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত ১০টার দিকে প্রথম দফায় কালিয়া পৌরসভার রামনগর থেকে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয় মৃত হরেন পাত্রের ছেলে প্রদীপ কুমার পাত্রকে(৩৩)। এছাড়া অন্য অভিযানে রাত সাড়ে ১০ টায় ১৫ লিটার দেশী মদসহ একই পৌরসভার ছোটকালিয়া গ্রামের রবিদাস(৩৫) ও রাণী দাসকে(২৮) আটক করা হয়। দুটি অভিযান পরিচালনা করেন কালিয়া থানার ওসি (অপারেশন) আমানুল্লাহ বারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালিত হয়। পৃথক অভিযানে মোট ৩ জনকে আটক করা হয়েছে। এরা দীর্ঘ দিন যাবত মাদকের সাথে জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় আলাদাভাবে দুইটি মামলা করা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














