নাসির আহমেদ, দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্নিঝড় ইয়াস’র প্রভাবে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নদী তীরবর্তী এলকায় ভাঙন শুরু হয়েছে এই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝড়ের প্রভাবে বাতাস এবং পানির চাপ বেড়ে যাওয়ায় এই ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে পূর্নিমার জোয়ারের পানিতে বেশীর ভাগ নিচু এলাকা ডুবে ক্ষেতের ফসল,মৎস্য খামার,ধানের চারা সহ চাষকৃত ধানের ক্ষেত তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। জোয়ারে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার প্রধান ২টি নদী তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর পানি বৃদ্ধির পাশাপাশি পানির তীব্র চাপে উপকূলবর্তী গ্রামের তীরবর্তী এলাকায় নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। অপর দিকে পানির তীব্র চাপে নদীর তীররক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













