বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। বছরজুড়েই স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকেন নতুন গান নিয়েও। তবে করোনা পরিস্থিতির কারণে স্টেজ শো বন্ধ থাকায় নতুন গানেই মনোযোগ দিয়েছেন এ গায়িকা।সব মিলিয়ে কি অবস্থা? ঐশী বলেন, বেশ ভালো আছি, সুস্থ আছি। ব্যস্ততা কি নিয়ে? এ গায়িকা বলেন, গান নিয়েই যাচ্ছে ব্যস্ততা। তবে করোনা পরিস্থিতির কারণে স্টেজ বন্ধ আছে। এটা অন্য শিল্পীদের মতোই আমারও অত্যন্ত পছন্দের জায়গা।কারণ শ্রোতাদের ভালোবাসা এখানে সরাসরি পাওয়া যায়। তবে নতুন গান দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হলো সেরা গায়িকা হিসেবে। পুরস্কার প্রাপ্তির পর দায়িত্ব আরো বেড়েছে বলে মনে হয়? ঐশী বলেন, তাতো অবশ্যই। আমার প্রতি শ্রোতাদের প্রত্যাশাও বেড়েছে। শ্রোতাদের সেই প্রত্যাশা পূরনের চেষ্টা করছি। এমন কিছু গান করতে চাই যা শ্রোতাদের মনে দীর্ঘদিন টিকে থাকবে। এ বছর তো বেশ কিছু গান করা হয়েছে। সাড়া কেমন মিলেছে? এ শিল্পী বলেন, এ বছর আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি ‘আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি তাই’, ‘কলবে কলেমা’ এবং ‘আড়ালে চলো না’ শিরোনামের গানগুলো। এছাড়া বিভিন্ন ব্যানার থেকে প্রকাশ হয়েছে বেশ কিছু গান। করোনাকালীন এই সময়েও গানগুলো থেকে শ্রোতাদের অত্যন্ত ভালো সাড়া পেয়েছি। যার কারণে উৎসাহ আরো বেড়ে গেছে। আরো বেশ কিছু নতুন গান করছি, এগুলো বছরের বিভিন্ন সময়ে প্রকাশ হবে। সিনেমার গান কি করা হচ্ছে? ঐশী বলেন, কয়েকটি সিনেমায় গাইলাম। এরমধ্যে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার টাইটেল গানটি গেয়েছি। অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমায়ও একটি গানে কন্ঠ দিয়েছি।। এছাড়াও ফজলুল কবির তুহিনের ‘গাঙকুমারী’ ছবিতে গেয়েছি। আরো কিছু প্লেব্যাকের কথা চলছে। ব্যাটে বলে মিললে করবো।সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে? এ গায়িকা বলেন, করোনার কারণে খুব একটা ভালো না। তারপরও যে যার যার জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করছেন। এটা ইতিবাচক বিষয়। পরিস্থিতি ঠিক হলে ইন্ডাস্ট্রির অবস্থা আরো ভালো হবে বলেই বিশ্বাস করি।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














