কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা তালায় প্রতিপক্ষের হামলায় মোঃ গাজী সাইদুর রহমান (৩৪) আহত হয়েছে। সোমবার (৩১ মে) সকালে উপজেলা খলিলনগর ইউনিয়নে মাছিয়াড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।হাসপাতালে চিকিৎসাধীন মাছিয়াড়া গ্রামে ওমর গাজী ছেলে সাইদুর রহমান জানান, তাদের প্রতিবেশি রফিকুল গাজীর ছেলে রবিউল গাজী সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে রবিউল গাজী (২৫) তার মা হাজিরা বেগমগংরা আমাদের বাড়ি প্রবেশের রাস্তায় বাঁশ দিয়ে ঘেরার চেষ্টা করে । এ সময় তাদের কে নিষেধ করলে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় এলাকাবাসী উদ্ধার করে তাকে তালা হাসপাতালে ভর্তি করে।তবে এ ব্যাপারে রবিউল গাজীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।তালা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মনিষা ঢালি জানান, সোমবার সকালে গাজী সাইদুর রহমান আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এব্যাপারে সুনিদ্রিষ্ট কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













