ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ চুকনগরে এক ব্যক্তির ৪টি গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। ডুমুরিয়া উপজেলার দণি চুকনগর গ্রামের মোঃ মোসলেম উদ্দীন গাজীর পুত্র মোঃ আমিনুল ইসলাম গাজী (৩৩) প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন একই গ্রামের মৃত বারিক গাজীর পুত্র মোঃ আরশাব আলী গাজী (বেড়ে আরশাব) ও তার পুত্র মাসুম বিল্লাহ এর সাথে পূর্ব বিরোধ আছে। তার জের ধরে গত ০৯/০৬/২০২১ইং তারিখ দুপুর অনুমান ১টার সময় বিবাদীদ্বয় বাদীর সম্পত্তিতে অবৈধভাবে অনাধিকার প্রবেশ করে কোন পরামর্শ ছাড়াই ৩টি শিরিস গাছ ও ১টি নিম গাছ কেটে দেয়। যার আনুমানিক মূল্য ৫হাজার টাকা। এঘটনায় বাদী বিবাদীদের বাড়িতে গিয়ে এভাবে কোন অনুমতি ছাড়াই গাছ কাটার কারণ জানতে চাইলে অকথ্যভাষায় গালিগালাজ ও মারপিট করতে উদ্যত হয়। এঘটনায় নিরুপায় হয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বরাবর ২জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













