বসুন্দিয়া প্রতিনিধি ঃ যশোর সদর উপজেলার ১৫ বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল করোনা মহামারিতে ইউনিয়ন বাসীর মধ্যে যারা অসহায় ঘরে খাবার নেই, লোকলজ্জার কারনে কাউকে বলতে পারে না, তাদের জন্য বিশেষ সেবা চালু করছেন। চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল তার নিজের ফেসবুকে এখবর দিয়েছন। তিনি ইউনিয়নের বিত্তবানদের প্রতিও বিশেষ আহবান করছেন। করোনার মহামারীতে দেশে চলছে কঠোর লকডাউন। অনেকের ঘরে খাবার নেই বা লজ্জায় কাউকে বলতে পারে না। তাই ইউনিয়ন বাসীর মধ্যে ধনী বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সহ খোঁজখবর নিতে বলেছেন। এব্যাপারে চেয়ারম্যান রাসেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ইউনিয়নে অনেক অসহায় ব্যাক্তি রয়েছেন। লাজলজ্জায় মুখ খুলতে চায় না। ঘরে খাবার নেই মুখবুঝে ধুকে ধুকে মরবে, তাদের জন্য এধরনের একটি সেবা চালু করছি। “আমার এই নাম্বারে ০১৭১১০৬৫৫২৭ ফোন করলে আমি নিজেই খাবার পৌঁছে দিব”।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













