মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের চ্যানেল থেকে জাহাজের সিগনাল বয়া তুলতে গিয়ে ডুবরি দলের ৪ সদস্য গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে পশুর নদীতে বন্দর চ্যানেলের ৬নং বয়া উঠাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংঙ্কা জনক। উন্নত চিকৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবুড়ি দলের সদস্য মনির হোসেন বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলে ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজ চলমান, তাই নদীতে জাহাজের সিগনাল ৬নং বয়াটি চ্যানেলের মাঝ খানে থাকায় এটিকে উঠানোর জন্য ৯ সদস্যের ডুবুড়ীদল নিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই বয়াটি উঠানোর চেষ্টা করে তারা। এসময় বন্দরের উদ্ধারকারী বি এল বি মালঞ্চ জাহাজে থাকা ওয়ার রোপ (রশি) লাগিয়ে বয়াটি উত্তোলনের চেষ্টাকালে ওয়ার রোপ ছিড়ে তাদের গায়ে প্রচন্ড আঘাত লাগে। তবে ডুবুড়ী দলেন ৯জন সদস্যের মধ্যে ৪জনই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো, মোঃ জাহিদ, বাবুল, মতলেব ও শাহিন। এদের মধ্যে জাহিদ ও বাবুলের অবস্থা আশঙ্কা জনক। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মৌশুমী মৌ জানান, ৪জনের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং বাকি দুই জনের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বন্দর চেয়ারম্যানের বরাত দিয়ে বলেন, বন্দরের একটি সিগনাল বয়া চ্যানেলের মাঝে থাকায় এটিকে তুলতে মালঞ্চ জাহাজ সেখানে গিয়েছে তবে দৈনিক চুক্তিতে ডুবুড়ী দলের লোক নিয়োগ করা হয়েছে। মালঞ্চ জাহাজের রশি ছিড়ে কয়েকজনের আহতের খবর পেয়েছিম, তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এছাড়া বন্দর চেয়ারম্যান খুলনা মেডিকেলে আহত ব্যাক্তিদের খোজ খবর নিচ্ছেন। তাদের চিকিৎসার জন্য সকল ব্যাবস্থাই বন্দরের পক্ষ থেকে নেয়া হবে বলে জানায় হারবার মাষ্টার।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














