কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষ হতে করোনা বিস্তার রোধে ঘোষিত লকডাউনে চোরখালী আশ্রায়ন প্রকল্পে বসবাসরত ১২১ ভুমিহীন পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। নগদ টাকা পেয়ে বেশ উচছসিত আশ্রায়নবাসী পরিবারগুলো। ৬ জুলাই সকাল ১১টায় আশ্রায়ন প্রকল্পের স্কুল বারান্দায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে এ অর্থ প্রদান করেন খাশিয়াল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস, এম, আবুল হাসান। এ সময় উপ¯ি’ত ছিলেন, উপজেলার খাশিয়াল ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড সদস্য খান ওবায়দুর রহমান ও চাঁদ মিয়া বিশ্বাস, দৈনিক সমাজের কথা পত্রিকার কালিয়া প্রতিনিধি জিহাদুল ইসলাম, আশ্রায়ন প্রকল্পের সভাপতি মাসরুল খান ও সেক্রেটারি খান বদর হোসন প্রমুখ। অর্থ বিতরণকারী উপ- সহকারী কৃষি কর্মকর্তা এস,এম আবুল হাসান বলেন, চলমান কঠোর লকডাউনে শ্রমজীবী মানুষের দুর্দশা এখন চরমে। হঠাৎ করেই উপার্জন বন্ধ হয়ে গেছে লাখ লাখ মানুষের। এরই ধারাবাহিকতায় চোরখালী আশ্রায়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার ১ হাজার টাকা করে ১২১ পরিবারকে প্রদান করা হলো।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













