মেহেদী হাসান, মণিরামপুর \ যশোরের মনিরামপুরের মাছনায় খাস জমিতে ঠাঁই হয়েছে ৬৪টি দুস্থ পরিবারের। প্রতি পরিবারকে দুই শতক জমি লিখে দিয়ে পাকা ঘর করে দিয়েছে সরকার। রঙিন স্বপ্ন নিয়ে দুই মাস আগে রঙিন টিনের ঘরে উঠেছেন তারা। ঘর পেয়ে খুশি হলেও নানা কারণে দুর্দিনে এই পল্লীর বাসিন্দারা। একই অবস্থা হাজেরাইল ও শিরিলিসহ অন্যান্য গুচ্ছগ্রামের বাসিন্দাদের। মাছনা গুচ্ছগ্রামে ৬৪ পরিবারের জন্য রয়েছে একটি মাত্র টিউবওয়েল। তাও সেটি গভীর নলকুপ নয়। এই এক টিউবওয়েল থেকে পানি নিয়ে যাবতীয় কাজ সারতে হয় এখানকার বাসিন্দাদের। ফলে কলপাড়ে ভিড় লেগে থাকে রাত-দিন। পল্লীগুলোতে ১০ পরিবার প্রতি একটি করে আর্সেনিকমুক্ত নলকুপ স্থাপনের সিদ্ধান্ত থাকলেও সেটা কার্যকর হয়নি। কর্তৃপ বলছেন, গুচ্ছগ্রামে পানির সমস্যা দ্রæত নিরসন করা হবে। সম্প্রতি আশ্রয়ণ পল্লীগুলো ঘুরে এমন তথ্য মিলেছে। সরেজমিন এক বিকেলে মাছনা গুচ্ছগ্রামে গিয়ে দেখা যায়, কলপাড়ে পানি নেওয়ার জন্য পাত্র হাতে দাঁড়িয়ে আছেন বহু নারী। এক যুবক কলে গোসল করছেন। এসময় কথা হয় তাদের সাথে। পলি খাতুন নামে এক নারী বলেন, ঘরের কাজ চলার সময় একটা কল পুতিলো। সেই কল দিয়ে আমাগের চলতি হচ্ছে। সকাল-দুপুর-সন্ধ্যেয় কলপাড়ে ভিড় লাইগে থাকে। কোন সময় ফাঁকা পাওয়া যায় না। এক কলের পানিতে সবার রান্না,খাওয়া, গোসল ও ধোয়াপালা। কলের আশপাশের লোকজনের কষ্ট কম হলিও দূরের ঘরওয়ালাগের মেলা কষ্ট। পলি খাতুন বলেন, কয়দিন আগে কারেন্ট আইছে। এরআগে গরমে থাকতি পারতাম না। রাস্তায় ঘরের সামনে কাদা। হাঁটা যায়না। একই পল্লীর বিল্লাল হোসেন বলেন, দুপুরি গোসলের জন্যি লাইন দেয়া লাগে। আমি দুপুরতে অপো কইরে সন্ধি বেলায় সুযোগ পাইছি। শিরিলি গুচ্ছগ্রামের বাসিন্দা শামিম হোসেন বলেন, আমাগের ৩৭ টি ঘর করার সময় দুটো কল পুতিলো। সেগুলো আমরা ব্যবহার করতিছি। বেশিরভাগ সময় ভিড় লাইগে থাকে। চলতি বছর মণিরামপুরে ভূমিহীন ২৯২টি পরিবার সরকারি পাকা ঘর পেয়েছে। যেখানে ১০টি অধিক ঘর রয়েছে সেখানে আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা জনস্বাস্থ্য দপ্তর সিদ্ধান্তটি বাস্তবায়ন করার কথা। মনিরামপুর উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী জয়দেব দত্ত বলেন, খাস জমিতে সরকারি ঘর পাওয়াদের জন্য ২৮টি আর্সেনিকমুক্ত টিউবওয়েল বরাদ্দ হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দ্রæত কাজ শুরু হবে।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













