শালিখা, মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখার সীমাখালীর আড়ুয়াকান্দিস্থ আর.কে ডোর এন্ড প্লাইউড ইন্ডাষ্ট্রিজ লিঃ এ প্লাইউড সামগ্রীর পাশাপাশি বিভিন্ন সাইজের শপিং ব্যাগ উৎপাদন উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মিল অভ্যন্তরে সীমিত পরিসরে কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুয়েল হোসাইন। তিনি বলেন পলিথিন ব্যাগ বর্জন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই ব্যাগ সাধারণ মানুষ ব্যবহার করবে বলে আমি আশাবাদি। পাশাপশি বেশ কিছু সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হবে এই মিলে। পর্র্যায়ক্রমে দেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে আরও অনেক পন্য উৎপাদন করার ইচ্ছা আছে। এ সময় মিলের জেনারেল ম্যানেজার মোঃ ইমরান আলম সহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













