নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর কারণে এ বছর পবিত্র ঈদুল আযহার জামাত মাঠে হচ্ছে না। সংশ্লিষ্ট মসজিদে এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে। বেশিরভাগ জামাত সকাল সাড়ে ৭ টায় শুরু হবে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না। কালেক্টরেট মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন। কারবালা মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭.৩০ এবং দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে। জজকোট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়, ডালমিল জামে মসজিদে ৮টা, ওয়াপদা জামে মসজিদে সকাল ৭.৩০ ও ৮.৩০ মিনিটে, পিটিআই জামে মসজিদে ৭.৩০, কোতয়ালী জামে মসজিদে ৭.৩০ মিনিটে, মাইকপট্টি জামে মসজিদে ৭.৩০ মিনিটে, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮ টায়, সম্মিলনি স্কুল জামে মসজিদে সকাল ৭.৩০ মিনিটে, বারান্দিপাড়া কোলনি জামে মসজিদে সকাল ৮ টায়, রেল গেট জামে মসজিদে সকাল ৭.৩০ ও ৮.৩০ মিনিটে, আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৭ টা ও ৭.৪৫ মিনিটে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













