মেহেদী হাসান, মণিরামপুর \ যশোরের মণিরামপুরে খুঁড়ে রাখা দুটো রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। রাস্তা দুটিতে কাদা হওয়ায় মাঠের ফসল তোলা নিয়ে বিপদে পড়েছেন স্থানীয়রা। উপজেলার ঝাঁপা ইউনিয়ের হানুয়ার গ্রামে রাস্তা দুটির অবস্থান। একটি রাস্তার দূরত্ব আধা কিলোমিটার। অন্যটির দূরত্ব হবে আড়াই কিলো। পাকা করণের উদ্দেশ্যে একমাস আগে রাস্তা দুটি খুঁড়ে বালি না দিয়ে ফেলে রাখা হয়েছে। ফলে কাদায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের দাবির প্রেতি ইউনিয়ের খালিয়া মাদ্রাসা মোড় হতে হানুয়ার পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত আধা কি.মি. এবং খালিয়ার মন্ডল পাড়ার মোড় হতে হানুয়ার বটতলা (গাজী পাড়া) মোড় পর্যন্ত আড়াই কি.মি. দুটি রাস্তার পাকা করণের উদ্দেশ্যে খুঁড়ে রাখা হয় গতমাসে। রাস্তা দুটো খোঁড়ার পর বালি না দেওয়ায় বৃষ্টিতে হাঁটু কাদা হয়েছে। ফলে গ্রামের মানুষকে চলাচলে বেগ পেতে হচ্ছে। মাঠের ফসল ঘরে তোলা নিয়েও চিন্তিত তাঁরা। দ্রুত বালি ফেলে রাস্তা দুটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। হানুয়ার গ্রামের পল্লি পশু চিকিৎসক বিল্লাল হোসেন বলেন, আমার বাড়ি থেকে খালিয়া মোড় আধা কিলো। খালিয়া গ্রামে আমার রোগী আছে। রাস্তাটি খুঁড়ে রাখায় নিয়মিত চার কি.মি. ঘুরে রোগী দেখতে যেতে হয়। খালিয়া মোড়ের দোকানি সবুজ হোসেনের বাড়ি হানুয়ার গ্রামে। তিনি বলেন, খোঁড়া রাস্তায় কাদা হওয়ায় প্রতিদিন আট কি.মি. পাড়ি দিয়ে দোকানে আসা যাওয়া করতে হয়। মো-ল পাড়ার সংকর কুমার বলেন, মাঠ ভরা পাট। এখন পাট কাটার সময়। পাট কেটে বাড়ি আনব কি করে তা বুঝতে পারতিছ নে। মাঠে সার ফেলতে গেলেও ভোগান্তিতে পড়তি হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু বলেন, ঠিকাদারের সাথে কথা হয়েছে। ঈদের পরে তিনি কাজ শুরু করবেন। রাস্তা দুইটির ঠিকাদার আবু সাইদ বলেন, আবহাওয়া ভাল হলে রাস্তায় বালি ফেলব। মনিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, রাস্তা দুটোর খারাপ অবস্থার কথা আমি জানি। ঠিকাদারকে বালি ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













