মোহাম্মদ আলী জিন্নাহ : যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বর্তমান নির্বাচিত সভাপতি আনারুল ইসলামকে কমিটির অন্য সদস্যরা ষড়যন্ত্র করে বাদ দেয়ার পায়তারা করছে করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে সভাপতির অনুমতি ছাড়াই গোপনে মিটিং ও রেজুলেশন করে বিভিন্ন দপ্তরে জমা দিয়ে ব্যাংক অর্থনৈতিক লেনদেন শুরু করছে ষড়যন্ত্রকারীরা। যা সম্পূর্ন বেআইনি বলে দাবি করেছেন বর্তমান সভাপতি আনারুল ইসলাম। ইতিমধ্যে বর্তমান সভাপতি আনারুল ইসলাম কমিটির সিন্ধান্ত চ্যালেন্স করে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, ব্যাবস্থাপক, ঝিকরগাছা সোনালী ব্যাংক শাখা এবং জেলা ও উপজেলা ব্যবস্থাপক কালব্ লিমিেিটড বরাবর প্রেরন করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, চলতি বছরের ২২ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে আনারুল ইসলাম ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি নির্বাচিত হন। কমিটির সহ-সভাপতি, সাধারন সম্পাদক ও ৩ জন সদস্যরা অন্য প্যানেলের হওয়ায় নির্বাচনের পর থেকে সভাপতির বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করে আসছিলো। তারই ধারাবাহিকতায় সভাপতিকে বাদ রেখে সম্প্রতি কমিটির অন্য ৫ সদস্য গোপনে সভা ডেকে রেজুলেশনের মাধ্যেমে বর্তমান সভাপতি আনারুল ইসলামকে কমিটি হতে বাদ দেয়ার পায়তারা করছে। সংগঠনটি সমবায় অধিদপ্তরের অর্ন্তভূক্ত হওয়ায় নির্বাচিত কোন সদস্যকে অব্যহতি দিতে হলে সমবায় অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয় বলে সংগঠনের বর্তমান সভাপতি আনারুল ইসলাম জানিয়েছেন।
Home
খুলনা বিভাগ ঝিকরগাছায় শিক্ষক কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সভাপতিকে ষড়যন্ত্র করে বাদ দেয়ার অভিযোগ
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













