শালিখা (মাগুরা) প্রতিনিধি: একদিকে জীবন অন্যদিকে জীবিকা দুটি একটি অন্যটির পরিপূরক যা আবারো একবার অনুভূত হলো মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা গ্রামের কৃষাণ-কৃষাণীর পাট গাছ থেকে আঁশ এড়ানো দেখে, কেউ গলা পানিতে নেমে টেনে আনছে পাটের জাগ, কেউ খালের পানিতে ধৌত করছে এড়ানো আঁশ গুলো, কেউবা আবার সেগুলো মাথায় করে বাড়িতে বয়ে নিয়ে যাচ্ছে। যেখানে অধিকাংশ মহিলারা দলবেঁধে মনের আনন্দে পাট গাছ থেকে এড়াচ্ছে পাটের আঁশ। দেখে মনে হচ্ছে দম ফেলার ফুরসত নেই তাদের। প্রতিযোগিতার মধ্য দিয়ে যেন পাটের আঁশ এড়ানোই লিপ্ত তারা। ডিজিটাল পদ্ধতিতে রিবনারের মাধ্যমে রিবন রেটিং করে পাট জাগ দিলে বেশি লাভ হলেও অধিকাংশ কৃষকই পাট জাগ দিচ্ছে নদী-নালা, খাল,বিল, পুকুর বা বাড়ির নিকটে কোন ডুবাই যার ফলে পাটের রং নিয়ে দুশ্চিন্তায় অধিকাংশ পাট ব্যবসায়ীরা। উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পাট চাষী রিপনের সাথে কথা বললে তিনি জানান, এ বছর তিন বিঘা জমিতে পাট বুনেছি যা গত বছরের তুলনায় কম হলেও ফলন বেশি হবে বলে আশা করছি। তবে পাটের দাম নিয়ে আশঙ্কা করছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে খরিপ-২ মৌসুমে এ বছর ৩৮৮৫ হেক্টর জমিতে পাট রোপণ করা হয়েছে যা গত বছরের তুলনায় অনেক কম তবে হেক্টর প্রতি ফলন বেশি হবে বলে ধারণা করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন বেশি হবে পাশাপাশি কৃষি অফিস থেকে রবি পাট-১ বীজ সরবরাহ করা হয়েছে পাশাপাশি কৃষকদের নানাবিধ পরামর্শ দানের কথাও জানান তিনি।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














