স্টাফ রিপোর্টার : অপরিকল্পিত মাছের ঘের করায় নওয়াপাড়া পৌরসভার ৫নং বুইবারা ওয়ার্ডের শতাধিক পরিবার প্রায় দুইমাস পানিবন্ধী হয়ে জীবনযাপন করছেন। পানি নিষ্কাশনের দাবিতে ওই সব অসহায় লোকজন আজ (রোবারবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর গণদাবিনামা পেশ করেছেন। জানা গেছে, পৌরসভার নওয়াপাড়া – ধোপাদী সড়কের দেবুর মিলের পাশের কালভার্ট ও নওয়াপাড়া – সরখোলা সড়কের সরকারি গোরস্তানের পাশের কালভার্ট বন্ধ করে বুইকারা গ্রামে বসবাসকারি রুহল আমিন ও লিটু বেগম মিলে ওই এলাকার ফসলি জমির ওপর মাছের ঘের করেছে। এতে পৌর সভার ঘনবসতি পূর্ণ ওই এলাকায় প্রায় একশত পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। চলতি বর্ষ মৌসুমের শুরুতে ওই এলাকার লোকজন পানিবন্ধী হয়ে অসহায় জীবনযাপন করছেন। পানিবন্ধী মোশারফ হোসেন বলেন, ‘আমার বাড়ির উঠানে হাটু পানি, রান্না করার কষ্ট, টয়লেট বাথ রুমের কষ্ট নিয়ে প্রায় দুইমাস অতিবাহিত করছি। স্থানীয় কাউন্সিলর ওই ঘের মালিকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বলেছেন। কিন্তু তারা তার সুরহ করেনি। এখন দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে আমরা একটি গণদাবিনামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর পেশ করেছি।’ এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, ‘আমি ওদের মেয়র সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। ওনি না পারলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো’।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













