ঝিনাইদহ প্রতিনিধি : ফেসবুক ভিত্তিক মানবিক সংগঠন ‘ঝিনেদার আঞ্চলিকা ভাষা ফাউন্ডেশন’ করোনা ভ্যক্সিন প্রদানে ফ্রি রেজিষ্ট্রেশন সেবা শুরু করেছে। বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের একটি সাইবার টিম। টিমের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু। এ সময় সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম টেটো, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জাম্মিম সবুজ ও ক্রিড়া সম্পাদক সুরভী রেজা উপস্থিত ছিলেন। প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে জানিয়ে সংগঠনের প থেকে বলা হয়, আগামী দিনে যে গনহারে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে এই রেজিষ্টেশন সেবা তাদের উপকারে আসবে। রেজিষ্ট্রেশন করা থাকলে তারা দ্রুত শরীরে টিকা নিতে পারবেন বলে জানান আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সাইবার টিমের সদস্য সাইদুল ইসলাম টিটো ও সাইফুল ইসলাম লিকু। এদিকে সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন তার মানবিক কর্মকান্ড দিয়ে ইতিমধ্যে মানুষের মন জয় করতে সম হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













