কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাফিক পুলিশ করোনাকালীন সময়ে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করেছে। জেলার বিভিন্ন সড়কে বেআইনিভাবে চলাচলকারী মোটরযান থেকে এসব জরিমানা আদায় করা হয়। গত জুলাই মাসের ৩১ দিনে ১৫ লাখ ২৪ হাজার টাকা আদায় করে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। এ সময় অবৈধ মটরযানের বিরুদ্ধে ৪৭৪টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৩৮৮ মামলা নিস্পত্তি হয়েছে। যেখান থেকে এই বড় অংকের টাকা আয় করা হয়েছে। এর আগে জুন মাসে জেলায় ৬১০ টি মামলায় হয়। এ নিয়ে মোট প্রায় ২৫ লাখ টাকা জরিমানা আদায় হয়। এর আগে এত বেশি টাকা জরিমানা থেকে আয় হয়নি। শেষ দুই মাস জুড়েই জেলায় চলছে বিশেষ বিধি নিষেধ ও লকডাউন। ভারতীয় সীমান্তবর্তি জেলা হওয়ায় জুন মাসে বেশিরভাগ সময় চলাচলে বিশেষ বিধিনিষেধ ও লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন। এছাড়া গেল জুলাই মাস জুড়েই চলছে সরকার ঘোষিত লকডাউন। এসময়ে মানুষকে ঘরে রাখতে কঠোর অবস্থান নেয় জেলা প্রশাসন। এরই আওতায় নিয়মিত চেকপোষ্ট বসিয়ে জেলা ট্রাফিক পুলিশের একাধিক টিম চলাচলকারী অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযানে নামে। ফলে এ দুই মাসে রেকর্ড পরিমাণ জরিমানা ও মামলা দায়ের হয়। শহর ঘুরে দেখা গেছে দ্বিতীয় মেয়াদে লকডাউনে জেলা শহরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ বিভাগ ও জেলা প্রশাসন। সকাল থেকেই শহরের আরাপপুর, পোস্ট অফিস মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশের প থেকে চেকপোস্ট বসানো হয়। শহরে চলাচলকারীদের তথ্য যাচাই করে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এদিকে জেলা ট্রাফিক পুলিশের প থেকে অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া মোটরযান বের হলেই জরিমানা ও মামলা দিতে দেখা গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ ট্রাফিট ইন্সপেক্টর সালাহউদ্দিন বুধবার বলেন, জেলার ছয় উপজেলায় করোনাকালীন প্রতিদিনই অবৈধ মোটরযানের বিরুদ্ধে চেকপোষ্ট বসানো হচ্ছে। নিয়মিত জরিমানা ও মামলা করা হচ্ছে কিন্তু মানুষকে সচেতন করা যাচ্ছে না। জেলা ট্রাফিক পুলিশের এ অভিযান নিয়মিত চলবে। গত জুন ও জুলাই মাসে সবথেকে বেশি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে বলে যোগ করেন জেলার এই শীর্ষ ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













