সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেঁটে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কলারোয়া থানায় নির্যাতিতা ওই গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে সোমবার (৯ আগষ্ট) সকাল ৯টার দিকে ইট চুরির অভিযোগে তার মাথার চুল কেটে দেয় তার প্রতিবেশীরা। হতদরিদ্র ওই গৃহবধুর নাম রাশিদা বেগম (৪৫)। তিনি দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী। জানা গেছে, গত ৮ আগস্ট রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। পরদিন ৯ আগষ্ট রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী, পত্রবধুসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারপিট করে চুল কেঁটে ছেড়ে দেয়। খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাশিদা বেগমের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নেদু ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে রাশিদা বেগম ইট চুরি করেছে। এরপর রাশিদাকে ধরে নিয়ে বাড়ির মহিলারা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেঁটে দিয়েছে। চরম অন্যায় করেছে তারা। আমার কাছে আসলে আমি থানায় অভিযোগ দিতে বলেছিলাম। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
যশোর অফিস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর)...
আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা
যশোর অফিস : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে যশোর উপশহরের জেলা মারকাস...
ফুটবলের উন্নয়নে জাপানি ক্লাব ‘এফসি ইমাবারি’র সাথে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে
যশোর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব 'এফসি ইমাবারি'-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের...
যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
যশোর অফিস : যশোরের শার্শা ও অভয়নগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার...
যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা
যশোর অফিস : আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা...













