মহেশপুর অফিস, ঝিনাইদহ ঃ মহেশপুরের সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১জনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, বুধবার রাতে ৫৮ বিজিবির অধিনস্ত সামন্তা বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার মমিনতলা মোড় থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা থানার পূর্ব খোন্তাকাটা গ্রামের লৎফর হাওলাদারের স্ত্রী নাসিমা খাতুন(৪১), তার ছেলে নাজমুল হাসান(১৯), একই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে রিয়াজ(১৯),আজিম হাওলাদারের স্ত্রী নয়না আক্তার(২৯),তার শিশু পুত্র নাইম(০৩),রফিকুলের স্ত্রী শারমিন আক্তার(২৭), তার কন্যা নুরজাহান(১৪) ও দুই শিশু পুত্র বাইজিত(০৮) ও আব্দুল্লাহ(১.৫),মৃত সামছুল হকের স্ত্রী রুপিয়া(৫৫), একই জেলার মোংলা পোর্ট পৌরসভার আরজি মাকরঢোন গ্রামের দুলাল তালুকদারের স্ত্রী মিনারা বেগম(২৯)। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














