নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপল্েয কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল পোনে ৯ টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় । এর আগে সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করেন এসপি মোঃ খাইরুল আলম। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া মজমপুর বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ রাজিবুল ইসলাম, ডিআইও -১, আর আই সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...













