নজরুল ইসলাম, খেদাপাড়া প্রতিনিধিঃ ১৬ই আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০টায় ৭নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৭নং(খেদাপাড়া) বিট পুলিশিং কার্যক্রম এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন চেয়ারম্যান এস এম আব্দুল হক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল, আশেক সুজা মামুন, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ গোলাম রসুল, আইসি টু এ এস আই মোঃ জহুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ মুনছুরুর রহমান। বিট পুলিশিং সভায় এ এস পি আশেক সুজা মামুন বলেন, ” মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের সাথে সংশ্লিষ্ট কারো কোন প্রকার ছাড় নয়। তিনি আরও বলেন, যারা মাদক গ্রহণ, বিক্রি বা পরিবহন করে এদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। এছাড়া তিনি বিভিন্ন দোকানে ক্যারামবোর্ড, তাস,জুয়াখেলা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদির ব্যাপারেও কঠিন হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্থানীয় পুলিশ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং খেদাপাড়া ইউনিয়ন গ্রাম পুলিশদের এব্যাপারে আরও দায়িত্বশীল আচরণের নির্দেশ প্রদান করেন। তিনি মাদক মুক্ত সুন্দর সমাজ এবং আইন-শৃঙ্খলার উন্নয়নের জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতি পুলিশকে সহায়তার জন্য আহবান জানান। তিনি এসব সমস্যায় সংশ্লিষ্ট ক্যাম্পে পুলিশকে জানানো এবং সেখানে ব্যার্থ হলে সরাসরি তাকে জানানোর জন্য আহবান জানান। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন ইউনিয়ন আ’লীগের যুগ্মআহবায়ক মোঃ আব্দুল আলিম জিন্নাহ, যুগ্ম আহবায়ক মোঃ মকবুল হোসেন, সাংবাদিক মোঃ এরশাদ আলী, শিক্ষক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ আমির হোসেন, ইউপি সদস্য সাধন কুমার বিশ্বাস, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল জব্বার, মোঃ তাইজুল ইসলাম,মোঃ ইবাদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শাহানারা বেগম, মোছঃ শারমিন সুলতানা। এছাড়া অনুষ্ঠানে সকল গ্রামপুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Home
খুলনা বিভাগ খেদাপাড়া ইউনিয়ন বিট পুলিশিং সভায় মাদকের বিরুদ্ধে সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের...
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...














