স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার প্রতিবন্ধী শিশুদের মাঝে জেডিও সংগঠনের ১৫টি পরিবারের মাধ্যে জোড়া ছাগল হিসেবে মোট ৩০টি ছাগল বিতরণ করা হয়েছে। ঢাকার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) এর সহযোগিতায় ও ঝিকরগাছা ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) বাস্তবায়ানে প্রতিবন্ধী শিশুর থেরাপী সেবা সহ অভিভাবকদের ছাগল বিতরণ প্রকল্পের আওতায় রবিবার বিকাল সাড়ে ৪টায় কৃর্তিপুরস্থ জেডিও সংগঠনের কার্যালয়ে জোড়া ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপন্বেসর রায়। ঝিকরগাছা ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) এর সভাপতি আব্দুল বরী চৌধুরীর সভাপতিত্বে ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব মোঃ আরব আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামচুন নাহার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঝিকরগাছা ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) এর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













