শ্যামনগর ব্যুরো ঃ চাঁদা না দেওয়ায় চাঁদাবাজরা প্রশাসনের নির্দেশ অমান্য করে অন্যায়ভাবে জোর পূর্বক জমি দখল করেছে। বাদী জবর দখলকারীদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে প্রশাসনের নিকট অভিযোগ করেন। প্রশাসনের পক্ষ থেকে এসআই মাজহারুল ইসলাম যেয়ে দখল কার্যক্রম বন্ধ করে দেওয়ায় জবরদখলকারীরা বাদীকে খুন জখম করবে বলে হুমকি দেওয়ায় বাদী আবারও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের মৃত তাহের মিস্ত্রীর পুত্র মোঃ মোজাম্মেল হক মিস্ত্রী বাদী হয়ে সহকারি কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ শ্যামনগর বরাবর অভিযোগ করে। অভিযোগে উল্লেখ করেছে- তপশীল বর্ণিত সম্পত্তি শ্যামনগর উপজেলায় কুলটুকরী মৌজার এসএ খতিয়ান নং ২৪ ও ৮৯, এসএ দাগ নং- ১৫০, ১৫১, ১৯৩, ২০৭, ২০৮, ২০৯, ২১১, ২১৩, ২১৪ দাগে ডিসিআরকৃত জমি ৩ একর ৪৮ শতক এবং রেকর্ডিয় ৩৩ শতক, মোট ৩ একর ৮১ শতক জমি আমি বাদী মোজাম্মেল হক মিস্ত্রী ২৬ বছর ধরে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছি। আরও উল্লেখ প্রতিপক্ষ বিবাদীগণ এলাকার চিহ্নিত সন্ত্রাসী পরসম্পদলোভী, জবরদখলকারী, চাঁদাবাজ, প্রভাবশালী এলাকার মৃত কালাম মিস্ত্রীর পুত্র ই¯্রাফিল মিস্ত্রী, ওমর মিস্ত্রী, ওসমান মিস্ত্রী, হযরত মিস্ত্রী, তমির মিস্ত্রীর পুত্র রাজ্জাক, রাজ্জাকের পুত্র আব্দুর রউফ সহ ৯/১০ জন দলবদ্ধ হয়ে আমার নিকট চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় ই¯্রাফিলের নেতৃত্বে আমার উক্ত তপশীল বর্ণিত জমি জোর পূর্বক দখল করে। আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জবরদখলকারীদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করি। জেলা প্রশাসক সহকারি কমিশনার (ভূমি) শ্যামনগরকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। সহকারি কমিশনার ভূমি কাননগোকে সরেজমিনে হাজির হয়ে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। কাননগো ঘটনাস্থলে হাজির হয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে নালিশী উক্ত ৩ একর ৮১ শতক জমি বাদী মোজাম্মেল হক মিস্ত্রীর অনুকুলে দখল দেওয়ায় ব্যবস্থা করার জন্য সুপারিশ করেন। বিষয়টি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে জবরদখলকারীরা ক্ষিপ্ত হয়ে আমাকে খুন জখম সহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে এবং বিচারাধীন থাকা স্বত্ত্বেও প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও জমি দখল করায় আমি কোন সংঘর্ষে না যেয়ে দখলকারীদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে সহকারি কমিশনার ভূমি ও অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করি। সহকারি কমিশনার ভূমি ও অফিসার ইনচার্জের নির্দেশে থানার এসআই মাজহারুল ইসলাম ঘটনাস্থলে হাজির হয়ে দখলকারীদের দখল কার্যক্রম বন্ধ করে দেন। দখলকারীরা আরও ক্ষিপ্ত হয়ে বাদী কে খুন জখম সহ বিভিন্ন হুমকি অব্যহত রেখেছে। এতে বাদী আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার বরাবর অভিযোগ করেছেন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













