চৌগাছা (যশোর) প্রতিনিধি \ যশোরের চৌগাছায় বাঁচতে শেখার উদ্যোগে উপজেলা নেটওয়াকিং মিটিং ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে তালাক, বাল্য বিবাহ, যৌতুকের জন্য নির্যাতন, শিশুদের প্রতি সংঘঠিত পারিবারিক নির্যাতন প্রতিরোধে কার্যকারী ও সমন্বিত উদ্যোগ গ্রহনের লক্ষে সংশ্লিষ্ঠ সেবা প্রদানকারী সরকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য ষ্টেকহোল্ডারদের সাথে সভা অনুষ্ঠিত হয়। বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী এ্যাড.এসকে মন্ডলের সভাপতিত্বে প্রধন অতিথির বক্তব্য নির্বাহী অফিসার এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, থানার সাব-ইন্সেপেক্টর নুরনবী, প্রজেক্ট অফিসার রফিকুল ইসলাম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, নারায়নপুর ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন মল্লিক প্রমুখ। এ সময় বাঁচতে শেখার মাঠকর্মী রোজীনা সুলতানা, রাশিদা পারভীন, বিভিন্ন ইউনিটের পুরুষ ও মহিলা সদস্য, মসজিদের ইমাম, কাজী, শিক্ষক, পুরোহীত, ইউপি সদস্য, ঘটকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













