চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার আন্দুলিয়া দাখিল মাদরাসা ও বর্ণি দাখিল মাদরাসার ২০ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-৩ (এলজিএসপি-৩) এর আওতায় এই বাইসাইকেল প্রদান করা হয়। বর্ণি দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ৪জন, ৭ম শ্রেণির ৩, ৬ষ্ট শ্রেণির ২ ও ৯ম শ্রেণির ১ জনকে এবং আন্দুলিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ৪ এবং ৮ম ও ৬ষ্ট শ্রেণির ৩জন করে ছাত্রী এই বাইসাইকেল পেয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই সাইকেল বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী তোতা মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্দুলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদের, সভাপতি হাজী মোশারফ হোসেন, বর্ণি দাখিল মাদরাসার সুপার মাওলানা মঈনুদ্দিন, সভাপতি তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান তারিক হাসান বাবুল, ইউপি সদস্য নজিবর রহমান, শিপন ব্যাপারি, সাইফুল ইসলাম, আমিনুর রহমান, নারী ইউপি সদস্য শিল্পি খাতুন প্রমুখ। সাইকেল পাওয়া আন্দুলিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন আপ্লুত কন্ঠে জানায়, বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার রাস্তা পায়ে হেটে মাদরাসায় আসতাম। এখন আর হেটে মাদরাসায় যেতে হবে না ভেবে ভালো লাগছে। আন্দুলিয়া মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদের বলেন, অনেক দুর দুরান্ত থেকে দরিদ্র পরিবারগুলির মেয়েরা মাদরাসায় কাস করতে আসে। সাইকেল পেয়ে ওদের কাস করতে সুবিধা হবে। এমন পদক্ষেপ নেয়ায় ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













