সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় প্রেমিক-প্রেমিকা একসাথে বিষপান করে। এঘটনায় প্রেমিকার মৃত্যু হযেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বজরাপুর গ্রামে। থানা ও পারিবারিক সূত্রে প্রকাশ, বজরাপুর গ্রামের ঈদগাপাড়ার মশিয়ার রহমানের কলেজ পড়–য়া ছাত্রী সাদিয়া(১৮) এর সাথে একই গ্রামের হোসেন আলীর পুত্র আরিফুল(২২)এর প্রেমের সম্পর্ক চলে আসছিল। মেয়ের পরিবার অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করায় গত শুক্রবার প্রেমিক বিষপান করে। পরিবারের লোকজন তাকে কোটচাঁদপুর হাসাপাতালে ভর্তি করে। এদিকে প্রেমিকের বিষপানের সংবাদ শুনে প্রেমিকা সাদিয়া শনিবার সন্ধ্যায় বিষপান করে। তাকে কোটচাঁদপুর হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার অবস্থা বেগতিক দেখে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সোমবার সকালে নোয়াপাড়া নামক স্থানে মারা যায়। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অনুমতিপত্র তারা পায়নি।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













