সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ায় শালিস মীমাংসার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের ধারালো ক্ষুরের আঘাতে একজন আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। রোববার রাতে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আওয়ামী লীগ কর্মীর নাম আব্দুল মান্নান(৩৫)। তিনি কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙা গ্রামের নূর আলীর ছেলে। আটককৃতরা হলেন, এই গ্রামের আবু হানিফ ও তার পিতা মজিবুর রহমান। স্থানীয়রা জানান, গত ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসের দোয়া মাহফিলে দুঃস্থদের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে খিচুড়ি বিতরন করা হয়। বিতরনকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরোধ বাধে। এই বিরোধের জেরে আব্দুল মান্নান খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কলারোয়ার খোরদো পুলিশ ক্যাম্প ইন চার্জ উপপরিদর্শক(এসআই) মোঃ রইছউদ্দিন জানান, খিচুড়ি বিতরনের ওই বিরোধ মিমাংসার জন্য রোববার রাতে কাশিয়াডাঙা গ্রামের মুজিবর রহমানের ছেলে আবু হানিফ আওয়ামী লীগ কর্মী তার প্রতিপক্ষ আব্দুল মান্নানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে দেয়াড়া বাজারে বসে শালিস মিমাংসার আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে দুই যুবক বাবু ও রবিউল বাকবিতন্ডায় নেমে আহত হন। এসময় হানিফ তার কাছে থাকা ধারালো ক্ষুর আব্দুল মান্নানের গলায় ও পেটে বসিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে যশোরের কেশবপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। কলারোয়া থানার ওসি মীর খায়রুল ইসলাম জানান, আব্দুল মান্নানের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













